সংবাদ কণিকা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪২
মহাবিশ্বে বাসযোগ্য কোটি পৃথিবী আমাদের আকাশ গঙ্গা ছায়াপথে (মিল্কিওয়ে গ্যালাক্সি) সূর্যের মতো প্রতি পাঁচটি নক্ষত্রের মধ্যে পৃথিবীর মতো একটি গ্রহ আছে। পৃষ্ঠে পানি থাকার মতো উপযুক্ত অবস্থানে থাকায় এসব গ্রহে প্রাণ আছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ফলাফলে এ সম্ভাবনার কথা বলা হয়েছে। আকাশ গঙ্গা ছায়াপথে পৃথিবীর মতো এক হাজার কোটি বাসযোগ্য গ্রহ আছে। পানি হচ্ছে প্রাণের প্রধান শর্ত। পানির কারণেই পৃথিবীতে প্রাণের উত্পত্তি হয়েছে ও বিকাশের মাধ্যমে প্রাণ প্রাচুর্য তৈরি হয়েছে। পানি না থাকলে প্রতিবেশী মঙ্গল ও শুক্রের মতোই প্রাণহীণ ঊষর গ্রহ হয়ে থাকতো পৃথিবী। — রয়টার্স চালকবিহীন গণপরিবহন গুগল কিংবা জনারেল মটরসের চালকবিহীন গাড়ির জন্য অপেক্ষা নয়। ২০১৫ সালের শুরুতে লন্ডনে ছোট আকারের গণপরিবহন আনার কথা জানিয়েছে মিলটন কেইনস। যেটি চালক ছাড়াই যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। জানা যায়, যুক্তরাজ্যেও কেন্দ্রীয় ট্রেন স্টেশন, শপিং সেন্টার ও অফিস পার্ক এলাকায় যাত্রী পরিবহনের জন্য একশ’ চালকবিহীন গাড়ির অনুমোদন পেয়েছে। বিষণ্নতা অক্ষমতার দ্বিতীয় কারণ বিশ্বজুড়ে মানুষের মধ্যে অক্ষমতার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে ব্যাক পেইনের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে বিষণ্নতা। পিএলেএস মেডিসিন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক জনস্বাস্থ্য অগ্রাধিকারের ক্ষেত্রে এই রোগ অবশ্যই বড় হুমকি। গবেষণায় আরো প্রায় দু’শ’টির বেশি রোগ এবং আঘাত যেগুলো অক্ষমতার কারণ হয় সেগুলোর সঙ্গে ক্লিনিক্যাল বিষণ্নতাকে তুলনা করা হয়েছে।—বিবিসি