নাইজেরিয়ার রেকর্ড চতুর্থ শিরোপা জয়

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪৫
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নাইজেরিয়া গত শুক্রবার আবুধাবিতে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতেছে। আবুধাবীর মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নাইজেরিয়রা বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোকে হারিয়ে দুই আসর পর শিরোপা পুনরুদ্ধার করলো। মেক্সিকোকে গ্রুপ পর্বে ৬-১ গোলে পরাজিত করে ফাইনালের আগে অনেকটাই ফুরফুরে মেজাজে ছিল নাইজেরিয়ানরা। নয় মিনিটেই মুসা ইয়াহাহার শট মেক্সিকান ডিফেন্ডার এরিক আগুয়েরোর পায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় আফ্রিকান জায়ান্টরা। ৫৬ মিনিটে মেক্সিকান গোলরক্ষক রাও গুডিনোর ভুলে কেলেচি ইহেনাচো ব্যবধান দ্বিগুণ করেন। ৮১ মিনিটে ফ্রিকিক থেকে নাইজেরিয়ান অধিনায়ক মুসা মোহাম্মদ দলের পক্ষে তৃতীয় গোল করলে নাইজেরিয়ার জয় নিশ্চিত হয়। গোল্ডেন ঈগলেট নামে খ্যাত নাইজেরিয়া অনূর্ধ্ব-১৭ দলটির এটি ছিল সাত ম্যাচে ২৬তম গোল। চীনে অনুষ্ঠিত প্রথম ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জয় দিয়ে শুরু হয়েছিল সুপার ঈগলেটদের। এরপর ১৯৯৩ ও ২০০৭ সালের শিরোপা দুটিও জেতে তারা। ব্রাজিল জিতেছে তিনটি, আর ঘানা ও মেক্সিকো জিতেছে দুটি করে শিরোপা। তবে এই টুর্নামেন্টের সাফল্য যে তরুণ খেলোয়াড়দের ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে দিবে তার কোন গ্যারান্টি নেই। অতীত ইতিহাস অন্তত তাই বলে। এর আগেও এই টুর্নামেন্ট জয়ী খেলোয়াড়দের মধ্য থেকে নাইজেরিয়ার মূল দলে জায়গা পেয়েছেন খুব কম খেলোয়াড়ই। ২০০৩ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোন খেলোয়াড়ই বর্তমান জাতীয় দলে নেই। ২০০৯ সালের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড দলের ২১ সদস্যের মধ্যে মাত্র তিনজন বর্তমানে জাতীয় দলে খেলছেন। -বাসস অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে শিরোপা লাভকারী দেশ সাল দেশ স্থান ২০১২ নাইজেরিয়া আবুধাবী ২০১১ মেক্সিকো মেক্সিকো ২০০৯ সুইজারল্যান্ড নাইজেরিয়া ২০০৭ নাইজেরিয়া কোরিয়া ২০০৫ মেক্সিকো পেরু ২০০৩ ব্রাজিল ফিনল্যান্ড ২০০১ ফ্রান্স ত্রিনিদাদ ও টোবাগো ১৯৯৯ ব্রাজিল নিউজিল্যান্ড ১৯৯৭ ব্রাজিল মিসর ১৯৯৫ ঘানা ইকুয়েডর ১৯৯৩ নাইজেরিয়া জাপান ১৯৯১ ঘানা ইতালি ১৯৮৯ সৌদী আরব স্কটল্যান্ড ১৯৮৭ সোভিয়েত ইউনিয়ন কানাডা ১৯৮৫ নাইজেরিয়া চায়না