বংশাল ও যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৫৭
বংশাল ও যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় শনিবার দুইজন নিহত হয়েছে। এদের মধ্যে বংশালের সিদ্দিক বাজারে শরীরের ওপর পাইপ পড়ে মোক্তার হোসেন নামে এক কারখানা শ্রমিক নিহত হন। বংশাল থানার একজন এসআই জানান, সকালে কারখানায় কাজ করার সময় স্তূপ করা পাইপ মোক্তারের ওপর পড়ে গেলে গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তারের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবের ঠাকুরচরে। এদিকে যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি।