বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের সম্রাট, নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর চ্যানেল আই দিনব্যাপী এক ব্যতিক্রমী উত্সবের আয়োজন করেছে। উত্সবের অংশ হিসেবে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত হবে হুমায়ূন মেলা। মেলা মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটকের গান, গেয়ে শোনাবেন দেশের প্রতিথযশা শিল্পীবৃন্দ। নাচ ও কবিতা আবৃত্তি ছাড়াও স্মৃতিকথা-স্মৃতিচারণ করবেন হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজনরা। থাকবে হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির স্টলসহ নানা আয়োজন।
