সম্প্রতি শেষ হলো ‘পুরুষের অন্দরমহল’ নির্মাণের কাজ। নাটকের নামের মতোই এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা তানভীর মাসুদ। মাসুম শাহরীয়ারের রচনা এবং আল হুবায়ের উচ্ছলের পরিচালনায় এটি এক ঘণ্টার নাটক। নাটকের কাহিনী মূলত একজন পুরুষের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মৌটুসি বিশ্বাস, তানভীর মাসুদ, সানজিদা তন্ময়সহ আরও অনেকে। নাটকটি শীঘ্রই এসএ টিভিতে সম্প্রচার হবে।
