গত শনিবার রাতে গোয়ালন্দঘাট থানা পুলিশ দৌলতদিয়া পতিতালয় থেকে গত শনিবার রাতে দুই তরুণীকে উদ্ধার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
জানা যায়, ঘটনার দিন পতিতালয়ে অভিযান চালিয়ে এক বাড়িওয়ালীর বাড়ি থেকে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ও দৌলতদিয়া রেলওয়ে স্টেশন থেকে এক তরুণীকে উদ্ধার করে। গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার জানান, উদ্ধারকৃত তরুণীদের গতকাল রবিবার আদালতের মাধ্যমে পরিবারের কাছে এবং আসামিদের রাজবাড়ী আদালতে চালান করা হয়।
