সিংড়া ও নাসির নগরে যোগদান অনুষ্ঠান

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২০:২২
সিংড়ায় ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান। এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাবু মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা হাসিবুল হাসান শান্ত প্রমুখ। সভায় ডালিম আহম্মেদ ডনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। কাউন্সিলে আদেশ আলীকে সভাপতি ও কাজলকে সাধারণ সম্পাদক ও হাচেন আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সায়েম মিয়াসহ ৩ জন নিবার্চিত ইউপি সদস্যের বিএনপিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠান শুক্রবার রাতে কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান সুখনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও ইউ,পি চেয়ারম্যান এম,এ হান্নান, সহ-সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান হাজ্বী মোঃ জামাল মিয়া, সহ-সভাপতি ও ইউ পি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ও ্সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য ইব্রাহিম ভুইয়া রেনু, উপজেলা বিএনপি যুগ্ম-সম্পাদক আজিজুর বহমান চৌধুর্রী প্রমূখ। অনুষ্ঠানে পূর্বভাগ,বুড়িশ্বর,গুনিয়াউক ও হরিপুর ইউনিয়নের প্রায় দুইশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।