পিরোজপুরের কাউখালীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন করার লক্ষে শনিবার জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন জাতীয়পার্টির উদ্যোগে বড় বিড়ালজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলী আশ্রাফ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন, জেপি নেতা অধ্যক্ষ আঃ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, জেপির সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, ছাত্রসমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা ফরিদ উদ্দিন, শহীদুল আলম, আব্দুল কাদের, শামসুল আলম, আলহাজ্ব আব্দুল আলী আকন, মোদারেছ আলী হাওলাদার, আঃ রব হাওলাদার, তোকাচ্ছের আলী খন্দকার, ক্বারী ফিরোজ আহম্মেদ, মহসীন হাওলাদার, হাসান আলী খান, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন, মোঃ আনোয়ার হেসেন, সেলিম খন্দকার, মোঃ শাহাজাদা, আল-আমিন, আব্দুর রশীদ হাওলাদার, খলিলুর রহমান, হাফিজুর রহমান, আঃ কাদের হাওলাদার, শামছুল আলম হাওলাদার প্রমুখ। পরে কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।
