শনিবার স্বরূপকাঠিতে জাতীয় পার্টির (জেপি) এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক মো. মাসুম আহমেদ, পৌর জেপি’র সভাপতি মো. ইয়াকুব হোসেন, পৌর জেপি’র সাংগঠনিক সম্পাদক রতন কর্মকার, পৌর জেপি নেতা মো. মেহেদি মাসুদ, মো. করিম ভুইয়া, মো. আকবর হোসেন, দৈহারী ইউনিয়ন জেপি সভাপতি মো. আবুল কালম আজাদ, সুটিয়াকাঠি ইউনিয়ন জেপি সম্পাদক মো. দুলাল সিকদার, বলদিয়া ইউনিয়ন জেপি সম্পাদক মো. আবুল কালাম আজাদ, গুয়ারেখা ইউনিয়ন জেপি সম্পাদক মো. রফিকুল ইসলাম নান্টু, সোহাগদল ইউনিয়ন জেপি নেতা মো. রুহুল আমিন, মো. মিল্টন বাহাদুর, মো. আনোয়ার হোসেন ও মো. রিপন প্রমুখ। বক্তরা জেপি চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী ও সংগঠনকে আরো গতিশীল করতে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
