অধিকার সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ নভেম্বর

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২১:৩৮
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে অভিযোগ গঠনের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। একই দিন কারাগারে থাকা এলানের উপস্থিতিতে তার জামিন শুনানির জন্যও দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল রবিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। হরতালের কারণে এলানকে গতকাল কারাগার থেকে আদালতে আনা হয়নি। জামিনে থাকা আদিলুর রহমান খান শুভ্র হাজির ছিলেন।