স্পেনের পুলিশ নারী পাচারের সাথে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। তারা পতিতাবৃত্তির জন্য নাইজেরিয়া থেকে নারীদের এনেছিল। সেসব নারীকে ইউরোপে ভালো চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। ভুয়া পরিচয় দিয়ে তাদের প্রথমে ব্রাজিল ও মেক্সিকোতে নেয়া হয়। সেখান থেকে ফ্রান্স হয়ে তাদের স্পেনে আনা হয়। পুলিশ ৫ জন নারীকে ইতিমধ্যে উদ্ধার করেছে। যৌন ব্যবসার সাথে জড়িত একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয় নাইজেরিয়ার এক নারীকে গর্ভপাত করানোর সময়। এরপর স্পেনের মাদ্রিদ, টালেডো, কানটাব্রিয়া, পালমা ডি মাল্লোরকা শহরে অভিযান চালায় পুলিশ। এছাড়া পুলিশ দামি পণ্যসামগ্রীতে ভরা প্রায় ১ শত ভ্যান উদ্ধার করেছে। যৌন ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ কৌশলে তারা নাইজেরিয়ার লাগোস শহরে পাঠাচ্ছিল।
