ভারতের মুম্বাইয়ের বিকরলি এলাকায় একটি সাততলা ভবনে আগুন লেগে অন্ততপক্ষে চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাত ৩টার দিকে ওই ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। একটি বৈদ্যুতিক মিটারের ক্যাবল বক্স থেকে আগুনের সূত্রপাত। পরবর্তী সময়ে ওই ক্যাবল পুড়ে পুড়ে আগুন ভবনের অন্যত্র ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
