পাকিস্তানে সিনেমা জনপ্রিয় হচ্ছে
পাকিস্তানে সমপ্রতি বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে বেশ সাড়া দেখা গেছে। বিশেষ করে ‘ওয়ার’ নামে একটি চলচ্চিত্র খুবই জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি নব্বই-এর দশক থেকে পাকিস্তানের থিয়েটার শিল্পের যে ক্ষয় শুরু হয়, সেখানেও একটা প্রাণের সঞ্চার চোখে পড়ছে। সামনের বছর এডিনবারা ফেস্টিভ্যালে প্রথমবারের মত পাকিস্তানী একটি নাটক প্রদর্শিত হবে। —বিবিসি
বেইজিংয়ে ফুসফুস ক্যান্সার বাড়ছে
চীনের রাজধানী বেইজিংয়ে ফুসফুস ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত দশকে এ সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে বলে এক পরিসংখ্যানে জানা গেছে। স্বাস্থ্য কর্মকতারা ধূমপানকেই এখনো ফুসফুস ক্যান্সারের একনাম্বার কারণ হিসাবে উল্লেখ করলেও বায়ু দূষণও এর অন্যতম কারণ বলে স্বীকার করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সমপ্রতি চীনে বায়ু দূষণের কারণে প্রতিবছর লাখ লাখ মানুষ মারা যাওয়ার হিসেব দিয়েছে। এ পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি ১ লাখ মানুষের মধ্যে। —সিনহুয়া
জাপানে ভূমিকম্প
জাপানের রাজধানী টোকিওসহ দেশটির পূর্বাঞ্চলে রবিবার ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। তাত্ক্ষণিকভাবে তেমন কোন ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। ভূমিকম্পটির উত্পত্তি টোকিওর উত্তর-পূর্বের ইবারাকি জেলায়। এ ভূমিকম্পের কারণে সুনামির কোন আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। ভূমিকম্পের কারণে টোকিও থেকে উত্তর জাপানে চলাচলকারী টোহোকু শিনকানসেন বুলেট ট্রেনের চলাচল কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়েছিল। —রয়টার্স
