‘জিরো ডিগ্রি’র প্রধান চরিত্রে অভিনয় করছি :রুহি

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২০:২৭
বেশ ঘটা করে সাংবাদিক সম্মেলন করেই মাহফুজ আহমেদের প্রযোজনায় অনিমেষ আইচের পরিচালনায় ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে কাজ শুরু করেছেন রুহি। প্রথমে খবর হয়ে এসেছিলেন মৌসুমীর জায়গায় রুহিকে নেওয়া হচ্ছে এই বলে। তবে তিনি বিনোদন প্রতিদিনকে বললেন, ‘মৌসুমী নয়, ছবিটির প্রাথমিক মিটিংয়ে আমার নামই প্রস্তাব করা হয়েছিল। পরে অবশ্য মৌসুমীর কথা ওঠে। তবে যে যাই বলুক মৌসুমীর জায়গায় আমাকে ভাবা হচ্ছে এটাও আমার জন্য সম্মানের। তবে অনেকে জয়া আহসানের সাথে পার্শ্ব চরিত্রে আছি ভেবে ভুল ভাবছেন। মূলত ছবিতে আমিই কেন্দ্রীয় চরিত্র। একটা এন্ড ক্লাইমেক্সে আমাদের দেখা হয়। এ ছবিতে কয়েকটি চরিত্রের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ছবির মূল নায়িকা বা প্রধান চরিত্রে আমিই কাজ করছি। এরই ভেতরে এফডিসির পাশেই একটি দালানে সেট ফেলে টানা শুটিংয়ের কাজ চলছে। আশা করছি একটি ভালো কাজ হবে। আর ছবির গল্পের ক্ষেত্রে বলব এত সাহসী গল্প নিয়ে এর আগে আমাদের দেশে কাজ হয়নি।’