দীপিকার ‘আঙ্গ লাগা দে’ গান নিয়ে আপত্তি!

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২০:২৭
আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে দীপিকা পাড়ুকোন-রনবীর সিং অভিনীত এবং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রামলীলা’ চলচ্চিত্রটি। আর মুক্তির মাত্র ক’দিন আগেই খানিকটা ঝামেলা পোহাতে হচ্ছে পরিচালককে। ছবিতে দীপিকা-রনবীরের ‘আঙ্গ লাগা দে’ গানটি নিয়ে আপত্তি তুলেছেন ভারতের উত্তর প্রদেশ। এই গানে অন্তরঙ্গ দৃশ্যটি যেভাবে দেখানো হয়েছে, তা ওই প্রদেশের সংস্কৃতির সঙ্গে যায় না, এমনটাই বলেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তবে পরিচালক সঞ্জয় লীলা বানসালি বলেছেন, ‘এসব ক্ষুদ্র বিষয় নিয়ে আপত্তি করার লোক বহু আছে। আমি কখনোই এসবকে পাত্তা দিইনি, দেবোও না। সেন্সর যখন হয়েছে, তখন কোনো সমস্যাই সমস্যা নয়।’