আবারও নতুন অ্যালবাম ও মিউজিক ভিডিওর কাজে দেশে আসছেন তরুণ কণ্ঠশিল্পী মালা। অস্ট্রেলিয়া প্রবাসী এই শিল্পী সেখান থেকে দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে একটু একটু করেই এগোচ্ছেন। এরই ভেতরে তিনি তার নতুন সলো অ্যালবামের পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছেন। দেশে ফেরার কারণ হিসেবে জানান, ‘আপাতত নতুন কিছু গান ও স্টেজ শো করতেই দেশে আসা। এ ছাড়া দুটি গানের ভিডিও করারও একটা প্ল্যান রয়েছে। সবকিছু ঠিক থাকলে আমার নতুন অ্যালবামের বিষয়ে চূড়ান্ত করে যাব এইবার।’
