জিটিভিতে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার নিয়মিত প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘নায়িকা সংবাদ’। এমআর মিজানের গল্পে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, নাদিয়, নাজনীন হাসান চুমকী, জয়রাজ, স্বাগতা, সাজ্জাদ রেজা প্রমুখ।
নাটকটি পরিচালনা করেছেন এমআর মিজান।
