নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ নেত্রকোনা সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী গৃহবধূ সুফিয়া আক্তারকে হত্যার অভিযোগে একই গ্রামের আবুল মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। দীর্ঘ ৮ বছর মামলা চলার পর গতকাল সোমবার আদালতে সকল আসামির উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে— হাসেম (পাইলাটি, পূর্বধলা) এবং নেত্রকোনা সদরের সাইফুল, হাবুল, আমজাদ আলী এবং ওয়াহেদ আলী।
