কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে সৌদী প্রবাসী রহমত উল্লাহর বাড়িতে ডাকাতিসহ গত এক মাসে ২৭টি ডাকাতির ঘটনা ঘটে। গত শুক্রবার ২৫/৩০ জনের ডাকাত দল লোহার গেট ভেঙ্গে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে সৌদী প্রবাসী রহমত উল্লাহ গুরুতর আহত হন। রাত জেগে পাহারা দিয়েও ডাকাতি ঠেকানো যাচ্ছে না।
পানিয়ারূপ গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আবুল বাশার বলেন, ডাকাত প্রতিরোধে পাহারার জন্য ৩শ লোকের তালিকা হয়েছে। প্রতি রাতে ২০ জন করে পাহারা দিচ্ছে। পাহারা দিয়েও ডাকাতি ঠেকানো যাচ্ছে না। গত এক মাসে ২৭টি ডাকাতির ঘটনা ঘটেছে।
কসবা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ডাকাতির ঘটনায় ইতিমধ্যে কয়েকজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত সর্দারদের গ্রেফতারে চেষ্টা চলছে।
