সুন্দরগঞ্জে ২০ লাখ টাকার মাছ লুট

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২১:২০
উপজেলা দহবন্দ ইউনিয়নের বড় কুড়া জলাশয় মত্স্যজীবী প্রকল্পের মাছ লুট মারামারিতে ৩০ জন আহত। ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার বড় কুড়া ৩ একর ২৬ শতক জলাশয় তারাপুর মত্স্যজীবী সমিতির নামে ৩ বছর মেয়াদী বন্দোবস্ত করে দেয়। মত্স্যজীবী সমিতির সুবিধাভোগীরা উক্ত জলাশয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। এদিকে রবিবার আনুমানিক ৩ ঘটিকার সময় আলমের নেতৃত্বে ১শ’ ৫০ থেকে ২শ’ জন লোক আকস্মিক ভাবে জলাশয়ে প্রবেশ করে মত্স্যজীবীদের মাছ চাষ প্রকল্পে মাছ ধরতে থাকে এতে মত্স্যজীবী সমিতির লোকজন বাধা প্রদান করলে মারপিট শুরু হয়। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়।