বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু ও সামছুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, কো-চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম-চেয়ারম্যান প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রিন্সিপাল সামছুল হক ও মহাসচিব ড. মাহবুবুর রহমান মোল্লা প্রমুখ এক যুক্ত বিবৃতিতে বলেন, বিএনপির শীর্ষ ৫ নেতাকে গ্রেফতারের ঘটনা সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ।
ঐক্যজোটের নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি এবং বেগম খালেদা জিয়ার বাসা ও অফিস থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানান।—প্রেস বিজ্ঞপ্তি
