সিদ্দিকুরকে ক্রীড়া প্রতিমন্ত্রীর দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:০২
ভারতের নয়াদিল্ল¬ীতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়ান ওপেন গলফ চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী বাংলাদেশের কৃতী গলফার সিদ্দিকুর রহমানকে দুই লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আহাদ আলী সরকার। এক বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী এ বিজয়ে সিদ্দিকুরকে অভিনন্দন জানান এবং আগামী বিশ্বকাপ গলফেও তিনি ভাল ফলাফল অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। -বাসস