অন্যরকম

দশ বছরে ভার্সিটির শিক্ষক!

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:১৩
ম্যাক্সিমিলান জ্যানিস। বিস্ময় বালক। বয়স ১০ বছর। সুইজারল্যান্ডের এ ছোট্ট ছেলেটি দশ বছর বয়সে ভার্সিটির শিক্ষক! যে বয়সে একটা ছেলে স্কুলে থাকার কথা; সেই দশ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের গণিতের ক্লাস নিচ্ছে সে! সুইজারল্যান্ডের জুরিখ ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছে ম্যাক্সিমিলান জ্যানিস নামের এ বিস্ময় বালক। এইতো কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়ে মাধ্যমিকে পদার্পণ করেছে ম্যাক্সিলিয়ান। অথচ বিশ্ববিদ্যালয়ে গণিতের ক্লাস নিচ্ছে! বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল হেনগার্টনার জানান, ছেলেটি খুবই মেধাবী। এ বয়সের একটি ছেলে বিশ্ববিদ্যালয়ে গণিতের মতো একটি বিষয়ের ক্লাস নেবে সেটা ভাবাও যায় না। তিনি জানান, তার বাবা এ বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন এবং গণিতের বিভিন্ন বিষয়ে তার বেশ দখল ছিল। প্রেসিডেন্ট জানান, জ্যানিস গণিতের ক্লাস নিলেও মাধ্যমিকে ডিপ্লোমা শেষ না করা পর্যন্ত তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে না।