আপন। পুরো নাম মো: জাহাঙ্গীর আলম। এমবিএ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। নিজের দেখা স্বপ্নকে সত্যি করেছেন আপন। তার মতে, একটি বিয়ে মানে একটি স্বপ্ন। স্বপ্নের বাস্তব আয়োজন করতেই কাজ করছে- আমার স্বপ্নের আপন ওয়েডিং। সবাই চায় বিয়ের দিনটিকে স্মরণীয় ও বরণীয় রাখতে। প্রিয় মুহূর্ত, প্রিয় দিন, প্রিয়জনকে বরণ করে নেয়ার নিখুঁত পরিকল্পনা যোগ করে ভিন্ন মাত্রা।
‘যার বিয়ে তাঁর খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই’— এটি প্রচলিত প্রবাদ প্রবচন। এখন যার বিয়ে তাঁর খবর থাকে কিন্তু ঘুম থাকে না আপনের। পাড়া পড়শি তো উন্মখ হয়ে থাকে বিয়ে বাড়ির সাজসজ্জা দেখতে। প্রতিটি কাজেরই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। তিনি যখন কোন কাজ শুরু করেন তখন সর্বোচ্চ মনোনিবেশ করে কাজটির স্বার্থক রূপ দেন। বিয়ে সংক্রান্ত ডেকোরেশন, ফটোগ্রাফি, আলোক সজ্জা, ভিডিওগ্রাফি, পানচিনি, হলুদের আয়োজন, প্রাফিক্স, বর-কনে সাজ, আংটি বদল, ও ডিজে পার্টিসহ সকল বিয়ে আয়োজন সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য রয়েছে নিজস্ব টিম।
প্রতিটি কাজ হওয়া চাই সুনিপুণ, শৈল্পিক, রুচি সম্মত এবং পরিপাটি। বিয়ে আয়োজনের সবটাই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোন অংশকেই অবহেলা করলে চলবে না। সকল দায়িত্ব নিজ কাঁধে নিয়ে কাজ করতে হয়। আপন মনে করেন, এসব ঝামেলা আজ কাল আর ঝামেলাই মনে করছে না মানুষ।
সম্প্রতি আপন ওয়েডিং এর আয়োজনে আপন ওয়েডিং ফেয়ার ২০১৩ সম্পন্ন হয়ে গেল ধানমন্ডির দৃক গ্যালারীতে। এই ফেয়ারের মূল উদ্দেশ্য ছিল বিয়ে নিয়ে সকল শংকা ও ভ্রান্ত ধারণাগুলো দূর করা। এ সম্পর্কে মানুষ আরো জানুক, শেয়ার করুক এবং এইটিকে একটি শিল্প হিসেবে গ্রহণ করুক। আপন স্বপ্ন দেখেন ভবিষ্যতে এটি একটি অন্যতম শিল্প হবে। এটি আর শখের বা শৌখিন থাকবে না। কেননা এর মাধ্যমে দেশীয় কালচারকে রিপ্রেজেন্ট করা যায়। অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করা যায়। আমরা এটিকে একটি জায়গায় সীমাবদ্ধ না রেখে সর্বত্র ছড়িয়ে দিতে চাই।
