আজ আছিমবাজার রাজাকার মুক্ত দিবস

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৩৭
১৯৭১’র এই দিনে ফুলবাড়ীয়ার আছিম বাজার রাজাকার ক্যাম্প শত্রুমুক্ত করতে ৮ ঘণ্টার যুদ্ধে নিহত হয়েছিল ২২ রাজাকার। শহীদ হয়েছেন অছিম উদ্দিন মোল্লা, ইসমাইল হোসেন, দুলাল মিয়া, পাঞ্জব আলী পাঞ্জু, তৈয়ব আলী, মুন্তাজ আলী, ইয়াসিন ফকির, আঃ বারেক, আঃ করিম, আঃ কাদের, আঃ রশিদ, নওশের আলী ও বাউন্না মিয়া। কাগজে-কলমে এ যুদ্ধে শহীদ মুন্তাজ আলীর স্বীকৃতি মিললেও তার স্ত্রী আছিরা খাতুন এখনো ভিক্ষে করেন। স্বামী হারাবার কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ওঠে বলেন, আজও আমি কোন অনুদান পাইনি। আমার মতো আরো অনেকেই অতি কষ্টে দিনাতিপাত করছে। শহীদ পরিবারের পাশে সরকারকে দাঁড়ানোর আকুলতা ব্যক্ত করেছেন মুক্তিযোদ্ধারা।