আজ ‘হাতিয়া গন-হত্যা দিবস’। ১৯৭১ সালের এই দিনে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুঠি গ্রামের ৬ ’শ ৯৭ জন মানুষকে গুলি করে হত্যা করে পাকবাহিনী। শহীদদের স্মরণে অনন্তপুর বাজারে নতুন স্মৃতিসৌধ নির্মান করে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
হাতিয়া গন-হত্যা দিবস পালন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মিজানুর রহমান জানান, দি বেস্ট হাতিয়া এর তত্ত্ববধানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উলিপুর কমান্ড ও উলিপুর আওয়ামীলীগ যৌথভাবে দিবসটি পালন করবে। একসঙ্গে এত মানুষ শহীদ হওয়ার দিনটিকে জাতীয় পর্যায়ে পালন ও শহীদ পরিবার গুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পূনর্বাসন করার দাবী জানিয়েছেন এলাকাবাসি।
