দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন, নৌ-সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নারায়ণগঞ্জ ডক ইয়ার্কের এমডি কমোডর খুর্শিদ মালিকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
সোমবার দুপুরে এই প্রতিনিধিদল পর্যটন শহর কলাপাড়ার টিয়াখালীতে সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পায়রা সমুদ্র বন্দরের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, স্কোয়াড্রন লিডার মো. মাহবুব, কমান্ডার হাবিবুর রহমান, জুলফিকার, লে. কর্ণেল মোয়াজ্জেম হোসেন, লে. কর্ণেল মোজাম্মেল হক, ক্যাপ্টেন মাইনুল হোসেন, ক্যাপ্টেন মঈন, কমান্ডার সাইফুল ইসলাম, ক্যাপ্টেন বখতিয়ার হোসেন প্রমুখ ।
