সোমবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের সাথে পাকহানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধের স্মৃতি-বিজড়িত নওগাঁ দিবস পালিত হয়। সকালে পলাশ ডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধারা নওগাঁ জিন্দানী কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে । বিজয় স্তম্ভর পার্শ্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয় বিজয় স্তম্ভ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির, —- মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, ডেপুটি কমান্ডার গাজী সাইদুর রহমান সাজু, সাবেক কমান্ডার গাজী আব্দুর রহমান মিঞা, গাজী আব্দুস সোবাহান, গুরুদাসপুর উপজেলা যুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান, চেয়ারম্যান আব্দুস সামাদ খন্দকার, হান্ডিয়াল ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, নওগাঁ জিন্দানী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ খন্দকার প্রমুখ।
