সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৪২
ভালুকায় বিএনপিতে যোগদান ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকায় জাতীয় পার্টির ৫০ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে। জানা যায়, গত সোমবার বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ভালুকা উপজেলা শাখার আহবায়ক নাজমুল হক মাষ্টার ও উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের নেতৃত্বে জাতীয় পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও জাতীয় শ্রমিক পার্টির ৫০ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু যোগদানকৃত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়। রাজীবপুরে ৪ পরিবারের বাড়ি পুড়ে ছাই রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ভয়াবহ আগুনে ৫ লাখ টাকার কাশিয়া ও ৪টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার ১০টার দিকে রাজীবপুর উপজলার চরনেওয়াজী চরে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ৪ জন কাশিয়া ব্যবসায়ী ব্যবসার মূলধনসহ ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। বিড়ির আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে । জানা গেছে, ওই চরের মজিবুর রহমান, নুরু ফকির, হোসেন আলী ও জিয়াউর রহমান ব্রহ্মপুত্রের বিভিন্ন চর থেকে কাশিয়া কিনে নিজেদের বাড়ির কাছে জড়ো করে রাখে। বিক্রি করার উদ্দেশ্যে ওসব কাশিয়া রাখা ছিল। ওই চরের ইউপি সদস্য আব্দুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এমকে আনোয়ারের মুক্তি দাবিতে হোমনায় বিক্ষোভ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এমপিকে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে গত সোমবার হোমনায় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মহিলাদল। স্থানীয় বিএনপি কার্যালয় থেকে মহিলাদের একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল রোডে গিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলাদল সভাপতি শেফালী বেগম, সেক্রেটারী নূরজাহান বেগম, সহ-সভাপতি পারুল আক্তার ও মাকসুদা বেগম, যুগ্ম সম্পাদক লিলি আক্তার, রুনু ও আলেয়া বেগম প্রমুখ। বরিশালের শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী আব্দুল লতিফ খসরু কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীর আব্দুল লতিফ খসরু বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী ও সমাজসেবক নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৪ উদযাপন ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ প্রদান ও বিভাগীয় পর্যায়ে গত বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগের সভাকক্ষে বাছাই কমিটি তাকে এ মনোনয়ন দেন। এর পূর্বে আব্দুল লতিফ খসরু ২০০৯ ও ২০১১ সালে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী নির্বাচিত হন। এ নিয়ে তিনি তিনবার জেলার শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী সমাজসেবক নির্বাচিত হন। মেলান্দহে ছাত্রলীগ নেতা হত্যায় প্রতিবাদ সভা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে গত সোমবার ছাত্রলীগের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ নেতা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী, পৌর ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা খালেদ হাসান আরজু, আদ্রা ছাত্রলীগ সেক্রেটারী ফরিদুল ইসলাম প্রমুখ। নোয়াখালীতে আইনজীবীদের প্রতিবাদ সভা নোয়াখালী প্রতিনিধি \ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদসহ গ্রেফতারকৃত ৪ নেতার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসভবন, তার কার্যালয়ে এবং দলের কেন্দ্রীয় অফিস পুলিশ কর্তৃক অবরুদ্ধ করার প্রতিবাদে গত সোমবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে প্রতিবাদ সভা করেছে জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম। আবদুর রহমানের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির সভাপতি বিইউএম কামরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম জাকারিয়া, সমিতির সাধারণ সম্পাদক কাজী কবির আহমেদ বক্তব্য রাখেন। রানীনগরে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গত সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁর রানীনগরে আশা’র ৭টি ব্র্যাঞ্চে একযোগে আশা’র সদস্য ও আশেপাশের মহিলাদের নিয়ে “শিশুর খাদ্য, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ” বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আশা’র রানীনগর আঞ্চলিক শাখার ম্যানেজার আঃ মালেকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আশা’র নওগাঁ জেলা ম্যানেজার মোঃ জিয়াউল হাসান প্রমুখ। শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে পাবনায় ছাত্রদলের বিক্ষোভ পাবনা প্রতিনিধি \ বিএনপি চেয়ার পারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা ছাত্রদল নেতা-কর্মীরা গত সোমবার। পরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর মাসুম মোহাম্মদ বগা, জেলা যুবদলের সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি হিমেল রানা, সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। কলারোয়া যুবলীগের যুগ্ম-আহবায়কে অব্যাহতি কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা\ কলারোয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। তার বিরুদ্ধে সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে ক্রমাগত অসদাচরণ ও বিভিন্ন অনৈতিক নীতিগর্হিত কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। কলারোয়া উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নরসিংদীতে তথ্য ও ই-সেবার বার্ষিকী উদযাপন নরসিংদী প্রতিনিধি \ ইউনিয়ন তথ্য ও ই-সেবা কেন্দ্র (ইউ.আই.এস.সি)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স, মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, গজারিয়া ইউপি চেয়ারম্যান মো: লাল মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান এহসানুল হক শরীফ প্রমুখ। নওগাঁয় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ প্রতিনিধি \ নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গত সোমবার। প্রধান অতিথি হিসেবে র্যালিটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডঃ একেএম ফজলে রাব্বী বকু। নওগাঁ পৌর ও সদর উপজেলা যুবলীগ আয়োজিত পৌর যুবলীগের সভাপতি হাসানুজ্জামান নান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ‘লীগের যুগ্ম সম্পাদক বাবু নির্মল কৃষণ সাহা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন। লোহাগাড়ায় বিনামূল্যে চিকিত্সা সেবা লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ ১৯৯৮ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলীতে সর্বপ্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয় লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল। বর্তমানে এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সকদ্বারা রোগীরা পাচ্ছে আধুনিক চিকিত্সা সেবা। অন্যদিকে অসহায়, বেওয়ারিশ ও গরীবদের জন্য বিনামূল্যে চিকিত্সা-ওষুধ সুবিধা রয়েছে। ২০ শয্যার এ হাসপাতালে স্বল্প খরচে সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিস, কল্যাণ ফান্ড থেকে এ চিকিত্সা ক্যাম্প ও খতনা ক্যাম্প কার্যক্রম চালু রয়েছে। ফলে চট্টগ্রাম শহরের আধুনিক চিকিত্সা সেবা গ্রামের এ হাসপাতালটিতে পাচ্ছে রোগীরা। মির্জাপুরে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদতা \ ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যোগ্যতাভিত্তিক উত্তরপত্র ও নম্বরপত্র তৈরি শীর্ষক তিন দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে শেষ হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মইনুল হোসেন,সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন,আফসিয়া মাহমুদা,মির্জাপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর কাদের প্রমুখ। গফরগাঁওয়ে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উদ্বোধন গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ‘বিদ্যুত্ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ শীর্ষক শ্লোগানকে প্রতিপাদ্য করে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন, ময়মনসিংহ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ও ময়মনসিংহ পল্ল¬ী বিদ্যুত্ সমিতির যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার জাতীয় বিদ্যুত্ সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, গফরগাঁও বিদ্যুত্ অফিসের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিত্ দেবনাথ, ময়মনসিংহ পল্ল¬ী বিদ্যুত্ সমিতি গফরগাঁও অফিসের ডিজিএম গোলাম মোস্তফা। দেবীগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে কর্মশালা দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি \ প্রতিবন্ধীদের সমাজভিত্তিক পুনর্বাসন বিষয়ে মৌলিক পরিচিতির উপর প্রতিবন্ধীদের নিয়ে একদিনের এক কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ডিজএ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (ডিডিসি) এর আয়োজনে এবং সিবিএম-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় ২৬ জন প্রতিবন্ধী অংশ নেন। এতে বক্তব্য রাখেন, সিবিআরের সভাপতি লাবনী বেগম, ডিডিসির সহকারী নির্বাহী বিপ্লব রহমান, মন্জুর আক্তার। সভাপতিত্ব করেন ডিডিসির নির্বাহী পরিচালক বাবলী বেগম। বাঞ্ছারামপুরে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ পালিত বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় বিদ্যুত্ সপ্তাহ গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, বিদ্যুত্-এর ডিজিএম প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, সহকারী মহাব্যবস্থাপক বিজয় চন্দ্র কুন্ড, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল। তাড়াশে যুবলীগের প্রতিষ্ঠাতাবার্ষিকী পালিত চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। নাঙ্গলকোটের তিলিপ দরবারে বার্ষিক মাহফিল নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা \ নভেম্বর কুমিল্লার নাঙ্গলকোটের তিলিপ দরবার শরীফে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক হাফেজ মাওঃ ড. রুহুল আমীন ও মুফতি মাওঃ মুফতি শাহ আলম। প্রধান বক্তা থাকবেন-ঢাকার নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি কাফিল উদ্দিন সরকার সালেহী ও ছারছীনা মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ বুরহান উদ্দিন সালেহী। বার্ষিক মাহফিলে অংশ গ্রহণে দরবারের পীর আলহাজ্ব মাওঃ শাহ মোহাম্মদ রুহুল আমিন সকলের প্রতি আহবান জানিয়েছেন। দুমকি অফিসার ক্লাবে বিদায় সংবর্ধনা দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জি এম শাহনেওয়াজকে বিদায় সংবর্ধনার আয়োজন করেন । এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, উপজেলা ভেটেরিনারী সার্জন আকতারুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আলী আশ্রাব উপজেলা বি আর ডি ভি কর্মকর্তা মাহবুবুল কবির, উপজেলা হিসাবরক্ষ কর্মকর্তা আঃ রব । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাব্বির আহম্মদ । সুজানগরে বিদায় সংবর্ধনা সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী শাহজালাল একাডেমীর ২০১৩ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা গতকাল মঙ্গলবার একাডেমীর সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন ও তার পত্নী সেলীনা আকতার। একাডেমীর অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল বারী, জয়ন্ত কুমার কুন্ডু ও বিদায়ী শিক্ষার্থী নুসরাত শারমীন শ্যামা। মির্জাপুরে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়েছে। মোহনা টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মোহনা দর্শক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির অন্যতম সদস্য ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু প্রমুখ। ঝালকাঠির পিপি’র কার্যালয় থেকে ককটেল উদ্ধার ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠি জজ আদালতের পিপি এ্যাডভোকেট আঃ মান্নান রসুলের অফিস রুমে ৫টি ককটেল পাওয়া গেছে। গত সোমবার সকালে পিপি ও তার সহকারী পুলিশের কনস্টেবল বজলুর রশিদ অফিসের তালা খুলে এ ককটেল দেখতে পান। একটি ককটেল টেবিলের উপর ৪টি ছিলো মেঝেতে। ঘটনার পর পুলিশ ককটেল এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি। জেলা ও দায়রা জজ শহিদুল্লাহ বকাউল এবং পুলিশ সুপার মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে সিপাই বজলুর রশিদ জানান, এই রুমের চাবি আমার কাছেই থাকে আমি সকালে রুম খুলে ককটেল দেখে পিপিকে বিষয়টি অবহিত করি। হোসেনপুরে সেবক হাসপাতাল উদ্বোধন হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর সেবক হাসপাতাল লিঃ গত সোমবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির স্বপন। সেবক হাসপাতালের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক বাক্কারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো:আবুল কালাম আজাদ, টিএইচ এ ডাঃ রমজান মাহমুদ, উপজেলা সমাজ সেবা অফিসার শ্যামল পান্ডে, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সালাম, সাবেক ভিপি আশরাফ উদ্দিন বাচ্চু, পৌর কমিশনার শামছুউদ্দিন প্রমুখ।