কম্বোডিয়ায় পোশাক শ্রমিক নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২০:০১
কম্বোডিয়ার রাজধানীতে মঙ্গলবার পোশাক শিল্প শ্রমিক ও দাঙ্গা পুলিশের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। কর্মক্ষেত্রে উন্নত পরিবেশের দাবিতে একটি কারখানার কয়েকশ’ শ্রমিক নমপেনের কেন্দ্রস্থলে প্রধানমন্ত্রী হুন সেনের বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। স্থানীয় মানবাধিকার সংগঠন লিকাধোর অ্যাম স্যাম অ্যাথ জানান, পোশাক শ্রমিকদের ওপর ব্যাপক অভিযান চালায় পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত ও পাঁচজন আহত হয়।