দঃ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২০:০২
দক্ষিণ আফ্রিকায় সোমবার রাতে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক। দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের নিরাপত্তা বিভাগের মুখপাত্র জোসেফ মাবুজা এ দুর্ঘটনায় ২৯ জন নিহত হওয়ার কথা জানায়। তবে এর আগে এ ঘটনায় ২৬ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় একশ’ কিলোমিটার পূর্বে কাওয়াগাফনটিন শহরের কাছে একটি ট্রাকের সাথে ওই বাসের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।