অস্ট্রেলিয়ায় ভিডিও
ডাক টিকেট
অস্ট্রেলিয়ার ডাক বিভাগ ব্যক্তিগত বার্তা সরবরাহে উদ্ভাবনমূলক আধুনিক প্রযুক্তির একটি ভিডিও ডাক টিকেট উন্মোচন করেছে। বার্তা গ্রহণকারীরা তাদের মোবাইল ফোনে তা দেখতে পারবে। অস্ট্রেলিয়ার ডাক বিভাগ জানায়, বিশ্বে এই প্রথম এ ধরনের ভিডিও ডাক টিকেট অস্ট্রেলিয়া চালু করলো। —এএফপি
চোরাই ছবি নিয়ে বিতর্ক
নািস আমলের চোরাই ছবির যে সম্ভার মিউনিখে খুঁজে পাওয়া গেছে। তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দানা বাধছে নতুন বিতর্ক। ছবির মালিক খোঁজার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য কর্তৃপক্ষের উপর চাপ বাড়ছে। —এএফপি
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশা
আবিষ্কৃত হয়েছে ডেঙ্গু রোগ প্রতিরোধক। তবে এটি কোন ওষুধ নয়, কৃত্রিমভাবে গবেষণাগারে প্রজননকৃত মশাই ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, ডেঙ্গু মশার বিশেষ এ প্রতিরোধক ব্যবস্থা আবিষ্কার করেছেন গবেষক স্কট ও’নিল এবং তার দল। বিশেষ এ মশাগুলোকে ওলবাকিয়া নামে ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমিত করা হয়েছে। এ ব্যাকটেরিয়ার কারণে ডেঙ্গু ভাইরাস মশাগুলোতে সংক্রমিত হতে পারে না। —রয়টার্স
‘মাই লর্ড’ শব্দবন্ধ নিষিদ্ধের আবেদন
আদালতে ব্যবহূত সম্মানিক শব্দবন্ধ “মাই লর্ড” নিষিদ্ধের আবেদন করেছেন দিল্লির এক আইনজীবী। আদালতে শব্দবন্ধটির ব্যবহারকে উপনিবেশিক আমলের প্রথা ও ভারতীয় প্রথার সঙ্গে এটি সাংঘর্ষিক বলে দাবি করেছেন তিনি। ৭৫ বছর বয়সী এ আইনজীবীর নাম শিভ সাগর তিওয়ারি। সোমবার ভারতের সর্বোচ্চ আদালতে এ বিষয়ে একটি মামলা দাখিল করতে চেয়েছিলেন তিওয়ারি, কিন্তু আদালত তা আমলে নেয়নি।—এনডিটিভি
