নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করলেন জনপ্রিয় নাট্যকার ও ভ্রমণচিত্র নির্মাতা শাকুর মজিদ। অনুষ্ঠানটির নাম ‘যে ছিল এক মুগ্ধকর’। অনুষ্ঠানে অংশ নিয়েছেন হুমায়ূন আহমেদের দীর্ঘদিনের সহচর ও প্রকাশক মাজহারুল ইসলাম এবং হুমায়ূন আহমেদের বেশিরভাগ গানের সুরকার এবং অধিকাংশ ছবির সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। উপস্থাপনার পাশাপাশি শাকুর মজিদও অংশ নিয়েছেন আলোচনায়। উল্লেখ্য, আমৃত্যু শাকুর মজিদ ছিলেন হুমায়ূন আহমেদের খুব কাছের মানুষদের একজন।
পলাশ মাহবুবের পরিচালনায় হুমায়ূন স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘যে ছিল এক মুগ্ধকর’ প্রচার হবে আজ রাত ৯টা ২০ মিনিটে বৈশাখীতে।
