রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘প্রতিবেশিনী’ অবলম্বনে সাইফুল ইসলাম মান্নুর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘কবিতা তোমায় দিলেম আজকে ছুটি’। মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ উপলক্ষেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন ইরেশ যাকের, রাজিব সালেহীন, হেনা, আল মামুন, আঞ্জুমান আরা বকুলসহ আরও অনেকে।
