একুশে টিভির বিজয় দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে ইশতিয়াক আহমেদের রচনা ও শিমুল সরকারের পরিচালনায় বিশেষ নাটক ‘ভুল রক্ত’। বিজয় দিবসের নাটক প্রসঙ্গে নাট্যকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘এটা আমার অনেকদিনের জমিয়ে রাখা গল্প। একজন তরুণ হিসেবে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প পড়েই এর অনুভব বা সেই বিজয়গাথার আনন্দ বুঝার চেষ্টা করি। কারণ আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি। তবে শিমুলের নির্মাণ শৈলীর মুন্সিয়ানা ও তারকাদের অভিনয়ে কাজটি নান্দনিক হবে এটুকু বলতে পারি।’
বিজয় দিবসের বিশেষ নাটক প্রসঙ্গে নির্মাতা শিমুল সরকার বলেন, ‘বিজয় দিবস বা দেশের বিভিন্ন ইতিহাস নিয়ে নাটক নির্মাণে আলাদা একটা আনন্দ পাই। তাই এই ধরনের কাজের সুযোগের অপেক্ষায়ও থাকি। সবমিলিয়ে ‘ভুল রক্ত’ নাটকের গল্প মুক্তিযুদ্ধকেই এক অন্য এক নান্দনিকতায় তুলে আনার চেষ্টা করেছি। যেখানে এক তরুণের গৌরবগাথা থাকবে।’
