হুমায়ূন আহমেদ স্মরণে ‘মিউজিক ক্লাব’

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২০:২৭
আজ জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন। এ উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ গাইবেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও ব্যান্ডদল ধ্রুবতারা। তিনি এই অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সিনেমার গান ও তার রচিত গান গাইবেন। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে এস আই টুটুলের সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় বাংলাভিশনে অনুষ্ঠানটি সম্প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।