প্রয়াত নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। জীবদ্দশায় এ কথাসাহিত্যেকের কাছের মানুষ ছিলেন হাতেগোনা কয়েকজন। এবার তার জন্মদিন উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘হুমায়ূন আহমেদ স্মরণ’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব, নির্মাতা ও লেখক শাকুর মজিদ, অভিনেতা তারিক আনাম খান ও বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। সুমন মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে আজ রাত ৭টা ৩০ মিনিটে।
