খ্যাতিমান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শূন্যতা জাতিকে অভাবগ্রস্ত করবে আজীবন। নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে। আজ তার জন্মদিন। তার জন্মবার্ষিকী উপলক্ষে জিটিভি প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘যে থাকে আঁখি পল্লবে’। অনুষ্ঠানে এই কিংবদন্তির ছোটবেলার স্বপ্ন, বেড়ে ওঠা, স্বপ্নের বাস্তবায়ন, লেখালেখি, নাটক, সিনেমাসহ ব্যক্তি ও পারিবারিক জীবনের নানা বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি তার ঘনিষ্ঠ জনদের বক্তব্যও তুলে ধরা হবে। অনুষ্ঠানটি আজ বিকাল ৫টা ৪০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
