অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া কোর্স

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৫
তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের উপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। আর এসব প্রফেশনাল কোর্সের মূল উদ্দেশ্যই হলো দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা। প্রতি বছর ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) এবং ৩টি শিফটে (সকাল/বিকাল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামসমূহে ভর্তি নেওয়া হয়। এসব প্রোগ্রামের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, ডিপ্লোমা ইন থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স এবং ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন। ০১৭১৩৪৯৩২৩৩, ৯১০৪৪৬০ নম্বরে ফোন করে এসব প্রফেশনাল কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। বর্তমানে এ আমাদের দেশে প্রায় ১৮-২০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল কাজ করেছে এবং নতুন অনুমোদন পেয়েছে আরও ১১টি। এর সাথে প্রায় ৬০০টি রিয়েল এস্টেট কোম্পানিসহ ঢাকা ও বড় শহরগুলোতে রয়েছে অসংখ্য মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ। এসব টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানে চাহিদা রয়েছে আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইন জানা প্রচুর দক্ষ জনবলের। তাই মাল্টিমিডিয়া ও ভিজ্যুয়াল অ্যানিমেশন সেক্টরের চাহিদা বৃদ্ধির কারণে কর্মপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রফেশনাল তৈরি করার লক্ষ্যেই দীপ্তি প্রণয়ন করেছে উপরোক্ত প্রফেশনাল কোর্সসমূহ। এ ছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদী থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনের উপর সার্টিফিকেট কোর্স। উক্ত কোর্সগুলি সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ, যা একজন শিক্ষার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে। এ ছাড়াও এখানে রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরি ক্লাসের সাথে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারনে এখান থেকে উত্তীর্ণদের কর্মজীবনে শফলতার হার অনেক বেশি। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দীপ্তি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা। দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। এ ছাড়াও রয়েছে মেয়েদের জন্য ২৫% ছাড়। ন্যূনতম এসএসসি পাশ যে কেউ এসব কোর্সে ভর্তি হতে পারবে। আগ্রহীদের ইনস্টিটিউটের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। যোগাযোগ :৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা।