গ্যাজেটস : হার্ড ক্যান্ডি শকড্রপ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৬
অ্যাপল পণ্যের মধ্যে আইফোন, আইপড কিংবা আইপ্যাডের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। এসব অ্যাপল পণ্যের সুরক্ষার জন্য রয়েছে নানা ধরনের কভার। আইফোন, কিংবা আইপ্যাডের ডিজাইনের সাথে মানানসই হওয়ার সাথে সাথে বাহ্যিক বিভিন্ন কারণ থেকেও যেন এই কভার গ্যাজেটগুলোকে সুরক্ষা প্রদান করতে পারে, তেমন কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে হার্ড ক্যান্ডির শকড্রপ নামের আইফোন এবং আইপ্যাড কভার। আইফোনের জন্য এর কভারগুলো রাবার এবং পলি-কার্বনেটে তৈরি। ৬ মিলিমিটার পুরুত্বের কেসগুলোতে রয়েছে ভলিউম কমানো-বাড়ানোর বিশেষ বাটন। আর ফোনের চারপাশের চাকোণাতে রয়েছে বিশেষ সুরক্ষা। আইপ্যাডের জন্য হার্ড ক্যান্ডির কভারগুলোও রাবার এবং পলি-কার্বনেটে তৈরি। ১০ মিলিমিটার পুরুত্বের এই কভারগুলোও আইপ্যাডকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করতে সক্ষম। কভারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে হাত থেকে সহজে না পড়ে যায়। অন্যান্য অ্যাপল পণ্যের জন্যও তাদের রয়েছে একাধিক ডিজাইনের কভার।