ফিলিপাইনে টাইফুনে ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিপাইনে টাইফুনের আঘাতে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ব্যক্ত করেছেন। দেশটির রাষ্ট্রপতি বেনিগনো এ্যাকুইনোর কাছে গতকাল পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ফিলিপাইন সরকার পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবে। একই সঙ্গে তিনি এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।