আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম এক ধরনের দীর্ঘ মেয়াদী পেটের পীড়া। আইবিএস-এর রোগীদের সাধারণত: খাবারে নানা ধরনের বিধি-নিষেধ থাকে। দুধ, দুগ্ধজাত খাবার, সবজি খেতে পারেন না। কখনও কোষ্ঠ-কাঠিন্য আবার কখনও ডায়রিয়া, পেটে ব্যথা ইত্যাদি লেগেই থাকে। ফলে রোগী অনেক ক্ষেত্রে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কোন ধরনের ওষুধে তেমন কাজ হয় না। এমন অবস্থায় আইবিএস-এর রোগীদের হিপনোসিস বা মোহাবিস্ট করা গেলে তাদের সমস্যা অনেক ক্ষেত্রে লাঘব হয়। এমন একটি গবেষণা তথ্য দিয়েছেন বিশেষজ্ঞগণ।
বিশেষজ্ঞগণ বলছেন, আইবিএস-এর রোগীরা যদি কোন সম্মোহনবিদের শরণাপন্ন হন তবে এক ধরনের বিশেষ রিল্যাক্সেশন পদ্ধতির সাহায্যে আইবিএস রোগীদের সুস্থ করা যায় স্বাভাবিক চিকিত্সার চেয়ে অন্তত: ৩৮ ভাগ দ্রুত। এব্যাপারে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড: ম্যাগনাস সিমরেন মনে করেন অনেক ক্ষেত্রে শুধু হিপনোসিস বিদ্যা প্রয়োগে আইবিএস যথাযথভাবে নিরাময় নাও হতে পারে। প্রয়োজন, যথাযথ ডায়েট, ফাইবার ও মেডিকেশন। তবে আইবিএস-এর রোগীদের দু:শ্চিন্তা লাঘব সহজ হলে রোগীরা অনেক ভালবোধ করেন এবং হিপনোসিস এ ক্ষেত্রে বেশ ফল এনে দেয়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
