৫ জনকে শিল্পকলা একাডেমীর সম্মাননা প্রদান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:০৯
ময়মনসিংহ ময়মনসিংহে শিল্পকলা একাডেমী ৫ জনকে সম্মাননা প্রদান ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলার বিভিন্ন শাখায় অবদানের জন্য ৫ জনকে সম্মাননা প্রদান করে। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক লিয়াকত আলী এবং গুণী ৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগীতে ওস্তাদ সুনীল কুমার ধর, আবৃত্তিতে তারিক সালাহ উদ্দিন মাহমুদ, নাট্যকলায় শাহাদাত হোসেন খান হিলু, চারুকলায় মীর রেজাউল করিম এবং নৃত্যকলায় মঞ্জুরুল ইসলাম শাহাজাদাকে সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেককে ৫ হাজার করে টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমীর অফিসার শামসুল হক, কারিতাসের আঞ্চলিক পরিচালক ও সম্মাননা কমিটির আহ্বায়ক থিওপিল নকরেক। অনুষ্ঠান শেষে মানস তালকাদারের পরিচালনায় শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।