পুরস্কার বিতরণী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:১১
টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মোহনা টেলিভিশনের তৃতীয় বর্ষপূতি উদযাপন উপলক্ষে মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে গত ১১ নভেম্বর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়। বেসরকারি চ্যানেল মোহনা টেলিভিশনের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে মোহনা দর্শক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন। সকালে মোহনা দর্শক ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে শহরে একটি আনন্দ র্যালিশহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শুরু হয়। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল দর্শক-শ্রোতার সমাগম হয়েছিল।