আলোচনা সভা, লালন সংগীত ও ভোজের মাধ্যমে গত ৯ নভেম্বর শেষ হয়েছে দু’দিনব্যাপী লালন উত্সব। ৭ নভেম্বর সন্ধ্যা থেকে শহরের দরি মাগুরা সাধুগুরু সেবা সংঘ প্রাঙ্গণে লালন ফকিরের শিষ্য লালন সাহের ৩০তম মৃত্যুদিবস উপলক্ষে এ উত্সব শুরু হয়েছিল। লালন ভক্তরা এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রতি বছর এখানে কার্তিক মাসে লালন উত্সব অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর ছিল ৩০তম উত্সব।
এ উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নেন কেরামত সাইজি। লালন সংগীত পরিবেশন করেন বিশিষ্ট লালনশিল্পী নিজাম উদ্দিন লালনী, আইয়ুব সাইজি, মহেন্দ্র বাউল, কেরামত সাইজি, শিশু শিল্পী মৌন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাড. মো. আলাউদ্দিন। মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক লালনভক্ত, বাউলসহ বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
