ময়মনসিংহের মেয়ে প্রসূন আজাদ। ইতোমধ্যেই মিডিয়া নামক রংধনুর বেশ কিছু রং ছুঁয়েছেন। ‘শহরের নতুন বালিকা’, ‘একটি মৃত্যুর স্বপ্ন’ এবং ‘টকেটিভ’ নাটকগুলোতে অভিনয় করে উঠে এসেছেন আলোচনায়। কিন্তু নিজের অভিনীত প্রথম নাটক ‘মুখোশের মেয়ে’ এখনও প্রচারিত হয়নি বলে সামান্য দুঃখবোধ রয়ে গেছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২ প্রতিযোগিতার প্রথম রানারআপ হওয়া এই লাক্সসুন্দরীর। মেধাবী এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার বাবা (আজাদ হোসেন) আমার অনুপ্রেরণার সবচেয়ে বড় উত্স।
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
বরাবরই আমি পজিটিভ চিন্তা করি।
সব সময়ই সবার ভালো কামনা করি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
একটু বেশিই বদমেজাজি। যদিও সামলে নিই সহজেই।
অন্যের পরামর্শ খুব একটা শুনি না, নিজে যেটা ভালো মনে করি তাই করি।
বেশিরভাগ ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি না।
৪ জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—
হুমায়ুন ফরিদী, তার সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি, এ দুঃখটা সারা জীবনই থাকবে।
জয়া আহসান, অনেক ভালো লাগে।
শহিদুজ্জামান সেলিম, তার অভিনয়শৈলী মুগ্ধ করে।
সুবর্ণা মুস্তফা, তার অন্ধ ভক্ত আমি।
৫ জন প্রিয় পরিচালক যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
গিয়াসউদ্দিন সেলিম
অনিমেষ আইচ
মাসুদ হাসান উজ্জ্বল
রেদোয়ান রনি
মেজবাউর রহমান সুমন
৬টি প্রিয় চলচ্চিত্র—
সাগরিকা
সাড়ে চুয়াত্তুর
পারমিতার একদিন
মনপুরা
জয়যাত্রা
চোরাবালি
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
কক্সবাজার
সেন্টমার্টিন
সিলেট
বান্দরবান
রাঙামাটি
কুয়াকাটা
সুন্দরবন
৮টি প্রিয় খাবার—
দই ফুচকা
আইসক্রিম
চকলেট
মায়ের হাতের গরুর মাংস
শুঁটকি ভর্তা
টেক্সাসের পিত্জা
পুরান ঢাকার বিরানি
নীলক্ষেতের তেহেরি
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
জীবনানন্দ দাস
হুমায়ূন আহমেদ
মুহাম্মদ জাফর ইকবাল
সুনীল গঙ্গোপাধ্যায়
তসলিমা নাসরিন
আহমেদ ছফা
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১০টি প্রিয় নাটক—
সাতকাহন
ভালোবাসি তাই ভালোবেসে যাই
৫১-বর্তী
লীলাবতী
ইট-কাঠের খাঁচা
মন ফড়িংয়ের গল্প
অফবিট
এইসব দিনরাত্রি
সংশপ্তক
ভ্যাম্পায়ার ডায়েরি।
