নিজ গৃহে পরবাসী

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:২২
পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘নিজ গৃহে পরবাসী’ বর্তমানে প্রচার হচ্ছে বাংলাভিশনে। জিনাত হাকিম-এর রচনা ও আজিজুল হাকিম-এর পরিচালনায় এই নাটকটি ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন জাহানারা আহমেদ, সাবেরী আলম, ডলি জহুর, তানভীন সুইটি, তানিয়া, আগুন, আপন আহসান, আরমান পারভেজ মুরাদ, শাহরিয়ার নাজিম জয়, অপর্ণা, ছন্দা, ঈশানা, নাজাহ্ হাকিম, আল মামুন, শশী, শ্যামল মওলা, সুমাইয়া সাকি, রাইয়ান প্রমুখ। নাটক প্রসঙ্গে পরিচালক আজিজুল হাকিম বলেন, ‘শ্বশুর বাড়ীতে একটি মেয়ের আগমনের পর সে পরিবারে বিভিন্ন সদস্যদের সাথে যে নতুন সম্পর্ক তৈরি হয় তার মধুময় এবং তিক্ত অভিজ্ঞতার চিত্রকে তুলে ধরা হয়েছে এই নাটকে।’ ধারাবাহিক নাটক ‘নিজ গৃহে পরবাসী’ প্রচারিত হয় প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে।