টপচার্ট

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:২২
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন কৃষ থ্রি এবার এক চলচ্চিত্রে তিন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক রোশন। ‘কৃষ থ্রি’ চলচ্চিত্রে তিনি একসঙ্গে তিন রূপে হাজির হয়েছেন। মুক্তির পরপরই সাড়া ফেলে দিয়েছে বছরের অন্যতম আলোচিত ছবি ‘কৃষ থ্রি’। মাত্র তিন দিনের মাথায় ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ছবিটি আয় করেছে ৭২ কোটি ৭০ লাখ রুপি। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও ‘কৃষ থ্রি’ ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ‘কৃষ টু’ ছবিতে তাকে দুটি চরিত্রে দেখা গেছে। এগুলো হচ্ছে কৃষ্ণ ও তার বাবা রোহিত। থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড বজ্রপাত আর ঝড়ের দেবতা থরকে নিয়ে চলচ্চিত্র ‘থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড’ মুক্তি পেয়েছে এ মাসেই। আর মুক্তির সাথে সাথেই উঠে এসেছে টপ চার্টে। যারা সায়েন্স ফিকশন এবং সুপারহিরো পছন্দ করেন তাদের জন্য সুখবর বলা যায়—মার্বেল কমিক্সের সুপারহিরো থরকে নিয়ে তৈরি চলচ্চিত্র। এতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ‘ব্ল্যাক সোয়ান’খ্যাত অভিনেত্রী নাটালি পোর্টম্যান। বলিউড টপচার্ট  কৃষ থ্রি ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া  সাত্যেয়া টু পুনিত সিং, আনিকা সতি  মিকি ভাইরাস মানিস পল, এলি এভ্রম  বস অক্ষয় কুমার, অদিতি রাও  বেশরম রানভির কাপুর, পল্লবি সর্দা হলিউড টপচার্ট  থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড ক্রিস হোমসওর্থ, নাটালি পোর্টম্যান  জ্যাকঅ্যাস প্রেজেন্টস ব্যাড গ্র্যান্ডপা জ্যাকসন নিকোল, জর্জিনা কেটস  দ্য কাউন্সিলর ব্র্যাড পিট, মাইকেল ক্যাসবেন্ডার  প্রিজোনারস হিউ জ্যাকম্যান, জেক গ্লেইনহাল  এন্ডারস গেম হ্যারিসন ফোর্ড, হেইলি স্টেনফিল্ড