মন্তব্য

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:২৩
সামিনা চৌধুরী  ‘পরিচালক সৈকত নাসের এবার আমাকে একেবারে হাতে ছাই মেখে ধরেছেন। আমিও দেখলাম চিত্রনাট্য এবং পরিচালকের ভাবনা অনুযায়ী গানটা আমারই গাওয়া উচিত। তাই বাধ্য হয়ে বেসুরো কণ্ঠে ভয়ে ভয়ে গানটি গাইলাম। গাওয়ার পরে যখন শুনলাম, তখন ভালোই লাগল। মনে হলো এতদিন নিজের কণ্ঠের প্রতি খানিক অবিচারই করেছি!’ অভিনেতা তারিক আনাম খান প্রথমবারের মতো গান রেকর্ড প্রসঙ্গে বলেন।  ‘নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করি। আগে গুলশানের একটা ব্যায়ামাগারে যাওয়া হতো। কিন্তু ওখানে সময় বেঁধে দেওয়ার কারণে আমার শুটিং শিডিউল নিয়ে সমস্য হতো। তখন নিজেই একটা ব্যায়ামাগার গড়ার সিদ্ধান্ত নিই। এ ছাড়া এখন শুধু মেয়েদের জন্য আলাদা করে ব্যায়ামাগারের সংখ্যা হাতে গোনা। এই দিকটাও আমার মাথায় ছিল।’ চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস নিজের ব্যায়ামাগার গড়া প্রসঙ্গে বলেন।  ‘এ প্রজন্মের সুরকারদের মধ্যে বেলাল খান বেশ ভালো করছে। ওর কণ্ঠও আমার ভালো লাগে। ‘মার ছক্কা’ ছবিতে যে গানটি আমি করলাম এটি বেশ ভিন্নধর্মী। গতানুগতি ধারার একদমই বাইরে। গানটি গেয়ে আমার ভালো লেগেছে। আশা করছি সবারই ভালো লাগবে।’ সংগীতশিল্পী সামিনা চৌধুরী বেলাল খানের সুরে গান গাওয়া প্রসঙ্গে বলেন।