দেশ ছাড়লেন পিয়া!

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৩১
মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া গতকাল একটি ছবির শুটিংয়ের জন্য দেশ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। তবে ছবির শুটিংয়ের এই খবরের চাইতেও যেন বেশি তর্ক উঠছে তাকে নিয়ে বিকিনি পরা ছবিসমেত খবরে। এটা ‘উচিত-অনুচিত’ কি না সেই প্রশ্ন উঠেছে। তবে বেশ ক’জন দাবি করছেন, বিকিনির গল্প ও ছবিগুলো পুরোটাই ফেক। তাই এ প্রসঙ্গে পিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি একটি আন্তর্জাতিক কাজে অংশ নিচ্ছি অথচ দেশের কেউ কেউ তা নিয়ে ব্যঙ্গ করছে। ভাগ্য ভালো যে এমন একটি সময়ে আমি দেশ ছাড়ছি। আমি কাজ করতে চাই। একজন সুপার মডেল একজন সুঅভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তাই বিরূপ মন্তব্যকারীদের নিয়ে আমি পাল্টা কোনো বক্তব্য দিতে চাই না।’ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় টানা প্রায় ১ মাস শুটিং শেষ করে তিনি দেশে ফিরবেন। এই ছবিতে পিয়ার বিপরীতে অভিনয় করছেন নিরব। দেশে ফিরে আরও কিছু ছবির কাজ শেষ করবেন।